পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. শনিবার আচমকাই ইরানে মিসাইল হামলা চালাল ইজ়রায়েল। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল তেহেরান।
  2. আমেরিকা, ইজ়রায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত। যার জেরে পশ্চিম এশিয়ার সমস্ত ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো।
  3. আফগানিস্তান ও পাকিস্তানের লড়াইয়ে নাক গলাতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক হামলা নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না।
  4. শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে ‘মাইক্রন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্ট এবং প্যাকেজিং ফেসিলিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
  5. উত্তরপ্রদেশের মৈনপুরীতে শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এ দিন সকাল ৬টা নাগাদ সেখানকার একটি বাড়ির নীচের তলায় হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ই-রিকশা এজেন্সি, ক্লিনিক এবং একটি গুদামে।
  6. কমিশন সূত্রে খবর, এসআইআর তালিকায় উত্তর কলকাতা থেকে বাদ প্রায় ১৭ হাজার ভোটারের নাম।
  7. দক্ষিণ কলকাতার চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ ৩২০৭ জনের নাম।
  8. বাঁকুড়ায় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।
  9. দক্ষিণ ২৪ পরগনায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাতিল প্রায় ৫০ হাজার নাম। এই জেলায় আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে প্রায় ৫ লক্ষ ১৭ হাজার ভোটার।
  10. পশ্চিম মেদিনীপুরে বাদ গিয়েছে ১৮ হাজার ভোটারের নাম। ১ লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। ঝাড়গ্রাম জেলায় খসড়া তালিকায় ৫২ হাজার ৭৮৬ জনের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় বাদ পড়ল আরও ১ হাজার ৮৩৩ জনের নাম। চূড়ান্ত ভোটার তালিকা অনুয়ায়ী জেলার ভোটার সংখ্যা ৯ লক্ষ ৭ হাজার ৩০১ জন। এর মধ্যে ৬৬২৬ জনের নাম বিচারাধীন।
  11. আলিপুরদুয়ারে ভোটার তালিকায় নাম রয়েছে ১১,৯৬,৬৫১ জনের এবং বাদ গিয়েছে ১১,৬৯২ জনের নাম। সূত্রের খবর, ৮০,৪৯৪ জনের নাম এখনও বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন)।
  12. নদিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৬০হাজার ভোটার এবং প্রায় ২লক্ষ ১৬ হাজার ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন। হুগলিতে চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জনের। যদিও ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম বিচারাধীন রয়েছে।
  13. নদিয়ার হাঁসখালি থানার এক পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, মৃত ASI-এর নাম সুমন মণ্ডল।
  14. পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে এক ইঞ্জিনিয়ারকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতে দু’জনকে গ্রেপ্তার করল খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। ধৃতরা হলেন খোকন মাহাতো এবং দীপঙ্কর মাহাতো।
  15. উত্তরবঙ্গের গোরুমারা ও জলপাইগুড়ি বনাঞ্চলে কড়া নজরদারি বন দপ্তরের। বন্যপ্রাণী শিকার রুখতে ড্রোন, কুনকি হাতি এবং জলপথে টহল দিচ্ছে বন দপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*