বলিভিয়ায় কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

Spread the love

রোজদিন ডেস্ক : বলিভিয়ায় এক কার্গো বিমান দুর্ঘটনায় ১৫ জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সান্তা ক্রুজ থেকে আসা এই বিমানটিতে টাকা বহন করা হচ্ছিল। রাজধানী লা পাজের কাছে আলতো বিমানবন্দরে অবতারণের পরই বিমানটি পিছলে পাশের একটি ব্যস্ত সড়কে চলে যায়, একাধিক যান বাহনে ধাক্কা মারে। ভয়ংকর এই দুর্ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, আবার অনেকে টাকা সংগ্রহের জন্যও তৎপর হন বলে প্রকাশ। বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জন নিহত, ৩০ জন আহত হওয়ার খবর মিলেছে। কিভাবে এই দুর্ঘটনা হল তার তদন্ত চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*