বাজলো যুদ্ধের দামামা, ইরান আক্রমণ করলো আমেরিকা – ইজরায়েল

Spread the love

রোজদিন ডেস্ক : রমদান মাস চলার মধ্যেই ইরান আক্রমণ করলো আমেরিকা ও ইজরায়েল। ইরানকে বহুদিন ধরেই নিশানা করেছে এই দুই দেশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনির কার্যালয়ের কাছেই আজ আকাশ পথে হামলা চালায় এই দুই দেশ। ৮৬ বছর বয়েসী আয়াতোল্লা খোমেইনি সেখানে আছেন কিনা তা এখনও পরিস্কার নয়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের জনসাধারণ কে তাঁদের সরকার নিজেদের হাতে নেওয়ার আহবান জানিয়ে বলে, “আপনাদের সরকার আপনারাই হাতে নিন, তা নিলে তা আপনাদেরই হবে। ”
ইরানের সামরিক বাহিনীকে ট্রাম্প নয় ” ইমিউনিটি ” নয় “নিশ্চিত মৃত্যু ” বেছে নিতে বলেন।
এখন অবধি পাওয়া খবরে ইরানের রাজধানী তেহরানের একাধিক জায়গা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে।

ইউনিভার্সিটি স্ট্রীট, জামহুরি ইত্যাদি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
অন্যদিকে স্বস্তিতে নেই  ইজরায়েল। সেখানে ইরানের পালটা হামলার আশঙ্কায় সকাল থেকে সাইরেন বাজছে বলে জানা গেছে। গত কয়েকমাস ধরেই ইরান আক্রমণের ছক কষেছে আমেরিকা। মধ্য প্রাচ্যে বিপুল যুদ্ধযান মোতায়েন করা হয়েছে। দুটি বিমানবাহী রণতরী ও সেখানে আছে।
সূত্রের খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনিকে আগেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে৷ ইরান ও আক্রমণকারী ইস্রায়েলে পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন সামরিক বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন। ইরানি শাসকদের দিক থেকে আসা হুমকি নির্মুল করে আমেরিকাকে সুরক্ষা দেওয়াই তাঁদের লক্ষ্য বলে তিনি ঘোষণা করেছেন।
এমনিতেই সারা বিশ্বের একাধিক দেশে পারস্পরিক যুদ্ধ চলছে, ইরানে দুই শক্তিধর দেশের আক্রমণ এতে নতুন মাত্রা যোগ করলো। অনেকেই এই সব ঘটনায় তৃতীয় বিশ্ব যুদ্ধের পদধ্বনি শুনতে পাচ্ছেন। যদিও বেশির ভাগ দেশ ই যুদ্ধ চায় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*