আজ চূড়ান্ত ভোটার তালিকা, উদ্বিগ্ন মতুয়া সম্প্রদায়, সকলেই

Spread the love

রোজদিন ডেস্ক : আর মাত্র কিছু সময়ের অপেক্ষা!! প্রকাশিত হবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। যা নিয়ে কলকাতা-সহ রাজ্যের সর্বত্র উদ্বেগ, চিন্তা দেখা দিয়েছে। বিশেষত মতুয়া সম্প্রদায়ের মানুষজন এতে বেশি উদ্বিগ্ন, চিন্তিত। সূত্রের খবর, উত্তর ২৪ পরগণা, নদীয়া, বর্ধমান ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের মানুষজন এসআইআরের পরের তালিকায় তাঁদের নাম থাকা নিয়ে প্রবল দুশ্চিন্তায় আছেন।

বনগাঁ লোকসভা কেন্দ্রে ২০২৪ সালে বিজেপির শান্তনু ঠাকুর বিপুল ভোটে জয়ী হন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও। সূত্রের খবর, শুক্রবার মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের সঙ্গে দেখা করে চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকা নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন।
উত্তর ২৪ পরগণা জেলা নির্বাচন দফতর সূত্রে জানা যায়, এসআইআরে প্রায় ২ লক্ষ মানুষ তথ্যগত অসঙ্গতি র জন্য ডাক পেয়েছিলেন। তাঁদের মধ্যে ১.২৫ লক্ষই মতুয়া সম্প্রদায়ের। বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রায় ৬৫ হাজার ভোটার এসআইআর শুনানি তে উপস্থিত হয়েছিলেন।
স্থানীয় সূত্রে প্রকাশ, এই লোকসভা কেন্দ্রের আওতায় অন্তত ৪/৫ টি বিধানসভা কেন্দ্রের মতুয়া সম্প্রদায়ের মানুষজন তাঁদের নাম বাদ যাওয়ার আশঙ্কায় ভুগছেন।
যদি ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব তাঁদের এই আশঙ্কা অমূলক বলে আশ্বাস দিয়েছেন।
মতুয়া সম্প্রদায় ছাড়া ও সাধারণ মানুষও এই চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে প্রবল দুশ্চিন্তা,উদ্বেগে আছেন।
ভোটার তালিকায় কিভাবে নাম আছে তা দেখতে রাজ্যের সর্বত্র এখন চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*