বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ কলকাতার শেরিফ হলেন

Spread the love

রোজদিন ডেস্ক : বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ চলতি বছর কলকাতার শেরিফ হলেন। গতকালই সরকারিভাবে তাঁকে এই কথা জানানো হয়। এতে খুশি তিনি ও তাঁর কন্যা আনন্দী ঘোষ। নামী চিত্র পরিচালকের এই সম্মান প্রাপ্তিতে খুশির হাওয়া বিনোদন, শিল্প, সংস্কৃতি জগতেও।
নামী অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির মনের মানুষ, শঙ্খচিল এর পরিচালক ছিলেন গৌতম ঘোষ। খবর পেয়েই তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
অরাজনৈতিক সম্মানসূচক এই শেরিফ পদে আগে বসন্ত চৌধুরী, রঞ্জিত মল্লিক প্রমুখ নামী অভিনেতারা ছিলেন।
কলকাতা ও মুম্বাই-এ এই শেরিফ পদটি এখন আছে।
সংস্কৃতি, ঐতিহ্যপ্রেমী চিত্র পরিচালক গৌতম ঘোষ এই শহরের জন্য কাজ করতে আগ্রহী বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*