- আজ রবিবার ১ মার্চ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর জন্মদিন। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায়
তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। - বীরভূমের সাঁইথিয়া ব্লকের ফুলুরের তৃণমূল অঞ্চল সভাপতি মহম্মদ সামসুল আলমের মৃত্যুতে শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামালায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেইনি। দেশ জুড়ে ৪০ দিনের শোক।
- খামেইনির মৃত্যুতে ইরানে মিশ্র প্রতিক্রিয়া। কোথাও আনন্দের বন্যা, কারও চোখে জল।
- ১৯৮৯ সাল থেকে ইরানে ক্ষমতায় ছিলেন এই ধর্মগুরু। ১৯৭৯ সালে ইরানের শাহ জমানা শেষ হওয়ার পর আয়াতোল্লা খোমেইনি শাসনভার নেন।
- তাঁর মৃত্যুর পর ইরানে সরকার পরিচালনার জন্য সম্ভবত একটি পর্ষদ তৈরি করা হচ্ছে।
- খোমেইনি নিহত হলেও আমেরিকা, ইজরায়েলের ইরানে হামলা এখনই বন্ধ হচ্ছে না, তেল আভিভের ইঙ্গিত।
- আজ ইডেনে টি-২০ বিশৃবকাপে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, জিতলেই শেষ চারে মেন ইন ব্লু
- খেলার সঙ্গে বিনোদন। লেজার শো, ধুরন্ধর-এর গান, বাড়তি পাওনা আজ ইডেনের দর্শকদের।
- আজ এসএসসির গ্রুপ সি-র নিয়োগ পরীক্ষা রাজ্য জুড়ে। প্রায় তিন হাজার পদে ৮ লক্ষ পরীক্ষার্থী।
- অবসর নিলেন আইএএস বিবেক কুমার, রদবদল প্রশাসনে।
- তৃণমূল ভবনে আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment