অবসরে বিবেক কুমার, প্রশাসনে ফের রদবদল

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য প্রশাসনে শীর্ষস্তরে সামান্য কিছু রদবদল করা হল। ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের নতুন সচিব হলেন বন্দনা যাদব। বর্তমানে তিনি শিল্প ও শিল্প পুনর্গঠন দপ্তরের প্রধান সচিব এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। সেই দায়িত্ব সামলানোর পাশাপাশি এবার তাঁকে ভূমি দপ্তরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হল। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের নতুন সচিব হলেন রাজেশ সিনহা। তিনি এখন ক্রীড়া ও যুবকল্যাণ, আবাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিবের দায়িত্বে রয়েছেন। এর সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসাবে তাঁকে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরও দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, ভূমি, ভূমিসংস্কার ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার শনিবার ২৮ ফেব্রুয়ারি অবসর নিলেন। তাঁর অবসর-পরবর্তী পরিস্থিতিতে দুই দপ্তরের দায়িত্ব বন্টন করা হল। নতুন সচিবরা আজ ১ মার্চ থেকেই দায়িত্ব নিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*