রোজদিন ডেস্ক : আজ ইডেনে মহারণ। বিশ্বকাপে মুখোমুখি ভারত, ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। তাই আজ ইডেনে জিতলেই শেষ চারে ভারত, আর হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। ফলে ম্যাচ হবে হাড্ডাহাড্ডি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধরাশায়ী হলেও ক্যারিবিয়ান ব্যাটিং লাইন যথেষ্ট চিন্তায় রেখেছে ভারতকে। শেই হোপ, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, অনেক পাওয়ার হিটার ক্যারিবিয়ান দলে। ফর্মে ভারতের ব্যাটিংও। রানে ফিরেছেন অভিষেক থেকে তিলক। হার্দিক ও সঞ্জু ছন্দে আছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৬/৪ স্কোর বিশ্বকাপের ইতিহাসে ভারত সর্বোচ্চ। স্পিনের বিরুদ্ধে দুর্বল ভারতীয় ব্যাটিং। ঘাতক হতে পারেন মোটি, চেজরা। উল্টোদিকে অতিরিক্ত বুমরা নির্ভর ভারতীয় বোলিং। বুমরা উইকেট না পেলে চাপ বাড়ছে। এই আবহে ইডেনে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সঙ্গে বিনোদনের ব্যবস্থাও। থাকছে লেজার শো। থাকছে ধুরন্ধর-এর গান। বিশেষ সংবর্ধনা জানানো হবে সূর্যকুমার যাদবকে।

Be the first to comment