নাগপুরে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত ২০, আহত কয়েকজন

Spread the love

রোজদিন ডেস্ক :
নাগপুরে অস্ত্র কারখানায় আজ সকালে ভয়াবহ বিস্ফোরণে ২০ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাগপুরের রাওলগাঁও এর কাটোলে এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে ডিটোনেটর সহ নানা ধরনের অস্ত্র তৈরি হোত। এই ভয়াবহ বিস্ফোরণের সময় ভিতরে অনেকে ছিলেন বলে প্রকাশ। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের প্রায় ৭০০ মিটার এলাকায় কারখানার ধ্বংসাবশেষ পাওয়া যায়।
বিস্ফোরণস্থলটি ঘিরে রাখা হয়েছে। পুলিশ, দমকল বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। এলাকায় উত্তেজনা, শোক ছড়িয়ে পড়েছে।
কিভাবে বিস্ফোরণ হোল তা খতিয়ে দেখছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*