রোজদিন ডেস্ক :
বাংলাদেশের কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বড় জয় পেল আওয়ামী লিগ। ১৭ টি আসনের ৭টিতেই জয়ী হয়েছেন তাঁদের প্রার্থীরা। দ্বিতীয় স্থানে আছে জামায়াত, সদ্য দেশে বিপুল ভোটে জিতে আসা বিএনপি তৃতীয় স্থানে চলে গেছে।
শনিবার দুটি কেন্দ্রে এই ভোট গ্রহণ হয়। সূত্রের খবর, ১৭ টি আসনের ৭টিতে আওয়ামী লিগ, ৬টি আসনে জামায়াত ও ৪টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। ৯৪৮ জন ভোটারের মধ্যে ৮৯২ জন ভোট দেন। ১৭ টি পদের নির্বাচনে ৫০ জন প্রার্থী ছিলেন।
২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই দেশে আওয়ামী লিগের নেতা কর্মীদের অনেকেই দেশ ছেড়ে চলে যান। সমর্থক দের ও অনেকে গ্রেফতার হন, প্রকাশ্যে দলের হয়ে কাজ করা, মুখ খোলা ইত্যাদি ও কার্যত বন্ধ হয়ে যায়। সদ্য জাতীয় সংসদ নির্বাচনে ও আওয়ামী লিগ অংশ নিতে পারেনি।
তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের আমলে কিছু কিছু করে তাঁদের কর্মী সমর্থকরা সক্রিয় হচ্ছেন।
এই নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের আবদুল মান্নান সভাপতি পদে জয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জামায়াত পন্থী প্যানেলের মহম্মদ আখতারউদ্দিন হেলালি নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লিগ প্রার্থীরা জয়ী হওয়ায় তাঁদের সমর্থকরা খুশি।

Be the first to comment