ইরানে মেয়েদের স্কুলে নিহতর সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪৮, হাহাকার, শোকের আবহ

Spread the love

রোজদিন ডেস্ক :
ইরানে গতকাল মেয়েদের স্কুলে আমেরিকা -ইজরায়েলের ভয়ংকর আক্রমণে এখন অবধি নিহতর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪৮ জন হয়েছে। এলাকা জুড়ে এখন কন্যাহারা পরিজনদের
শুধুই হাহাকার, গভীর শোকের আবহ। ধ্বংসস্তুপে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তমাখা বই, খাতা, দেহাংশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শোকার্ত পরিজনরা ধ্বংস স্তুপে খুঁজে চলেছেন কন্যাদের। ভয়ংকর এই আক্রমণের ঘটনায় বিশ্ব জুড়ে ধিক্কার ধ্বনি উঠেছে। আমেরিকা – ইজরায়েল এখন অবধি মেয়েদের স্কুলে আক্রমণের কথা স্বীকার করেনি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনির মৃত্যুর পর মুখ খুলেছে চিন। দুই আক্রমণকারী দেশকে আন্তর্জাতিক আইন মনে করিয়ে দিয়েছে।

আমেরিকা ইজরায়েলের যৌথ আক্রমণে এখন অবধি ইরানে দুশোর বেশি প্রাণহানির খবর মিলেছে। দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনি, তাঁর কন্যা, নাতনিও প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সহ আরও অনেক পদস্থ আধিকারিকরা। একদিনেই বিধ্বস্ত ইরান পালটা আক্রমণ চালাচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ বলয়ে থাকা একাধিক দেশেও। দুবাই, কাতার, দোহা, ইউএই ইত্যাদি দেশে ও ইরানের হামলায় ব্যাপক আতঙ্ক, উত্তেজনা দেখা দিয়েছে, এই রাজ্য, দেশের বহু মানুষ ওই সব দেশে আটকে পড়েছেন। সব মিলিয়ে মধ্য প্রাচ্যের এই পরিস্থিতিতে উদ্বেগের প্রহর গুণছে সারা পৃথিবীই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*