ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনির হত্যার নিন্দা করলেন প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনির হত্যার নিন্দা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। সমাজ মাধ্যমে তিনি বলেন, একটি সার্বভৌম দেশের নেতা ও নিরীহ মানুষদের বিশ্বের তথাকথিত গণতান্ত্রিক দেশ যেভাবে হত্যা করছে এর নিন্দার ভাষা নেই। নেপথ্যে যে কারণই থাক, এই ধরণের আক্রমণ কখনোই সমর্থন করা যায় না। এখন একাধিক দেশ অকারণে যুদ্ধে জড়িয়ে পড়ছে। মহাত্মা গান্ধীর উল্লেখ করে তিনি বলেন, উনি বলতেন, চোখের বদলে চোখ নিলে একদিন সবাই অন্ধ হয়ে যাবে। এই ধরনের আক্রমণ বন্ধ হোক তিনি চান।
সুকৌশলে প্রধানমন্ত্রীকে বিঁধে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, এখন মার্কিন রাষ্ট্রপতি, ইজরায়েলের প্রধানমন্ত্রীর প্রশংসা না করে সংঘাত এলাকাগুলি থেকে ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর ব্যবস্থা নেওয়া দরকার।
উল্লেখ্য গত সপ্তাহে দুদিনের ইস্রায়েল সফরে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওখানকার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর হৃদ্য সম্পর্কের একাধিক ছবি তিনি সমাজমাধ্যমেও দেন।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তাঁর হৃদ্য সম্পর্কর কথাও বিশ্ব জানে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কংগ্রেস-সহ বিরোধীরা তীব্র প্রতিবাদ জানালেও তিনি ও তাঁর সরকার যে পিছু হঠবে না, তাও স্পষ্ট হয়ে গেছে।
এবার ইরানে হামলার প্রেক্ষিতে তাঁরা কি ভূমিকা নেন, তা দেখার।
ইতিমধ্যে একাধিক দেশ এর নিন্দায় মুখর হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*