ফের বাড়ল ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

Spread the love

রোজদিন ডেস্ক: মাসের শুরুতেই বড় ধাক্কা। বাড়ল রান্নার গ্যাসের দাম। মার্চ মাসের প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করল দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি। ১৯ কেজি সিলিন্ডারের ৩১ টাকা করে দাম বেড়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩১ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে আজ থেকে ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। অন্যদিকে, গৃহস্থরা কিছুটা স্বস্তিতে পেলেন। কারণ ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। দাম সিলিন্ডার পিছু ৮৭৯ টাকাই রয়ে গেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*