পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. তেহরানের ‘হার্ট অফ সিটি’-তে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। শোনা যাচ্ছে একের পর এক বিস্ফোরণের আওয়াজ।
  2. আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পরেইরানের হাল ধরলেন প্রবীণ শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলিরেজা আরাফি।
  3. ইরানের রেভিলিউশনারি গার্ডসের কমান্ডার মহম্মদ পাকপৌরের মৃত্যুর পর প্রাক্তন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ বাহিদিকে ইসলামিক রেভিলিউশনারি গার্ডসের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়েছে।
  4. ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দল রহিম মৌসাভিও নিহত হয়েছেন।
  5. নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলার লক্ষ্য ছিল ইজ়রায়েল এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলি।
  6. ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, কোনও জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে না। এর জেরে বিশ্ব বাজারে তেল লেনদেনে বড় প্রভাব পড়ার আশঙ্কা।
  7. করাচিতে আমেরিকার দূতাবাসে হামলা চালান বিক্ষোভকারীরা। তাদের রুখতে গুলি চালায় দূতাবাসের নিরাপত্তায় থাকা আমেরিকার সেনা। কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে।
  8. ইরান-ইজ়রায়েলের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ। এই পরিস্থিতিতে ভারতের একাধিক বিমানবন্দর থেকে লন্ডন, নিউ ইয়র্ক এবং প্যারিসগামী একাধিক বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া।
  9. Ohio-তে মিউজ়িক ইভেন্টে চলল গুলি। একাধিক মানুষ গুলিবিদ্ধ বলে খবর।
  10. রবিবার হুগলির উত্তরপাড়া বিধানসভায় হিন্দমোটরের গোধূলি এলাকায় ভোটার তালিকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ।
  11. বিশ্বকাপজয়ী ভারতীয় একাদশের সদস্য ছিলেন রিচা ঘোষ। চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামের পাশে লেখা ‘আন্ডার অ্যাজুডিকেশন’।
  12. ২ ও ৩ মার্চ বিধানসভা ভোট নিয়ে প্রস্তুতি বৈঠকে নির্বাচন কমিশন। ভিডিয়ো কনফারেন্স হবে। রাজ্যের সিইও-কে চিঠি দিয়ে জানাল কমিশন।
  13. আজ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু। আজ চার জায়গায় হবে পরিবর্তন যাত্রা। সোমবার হবে পাঁচ জায়গায়।
  14. রবিবার থেকে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ২ মার্চ থেকেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু হবে বলেও জানা গিয়েছে।
  15. দেওয়াল লিখন নিয়ে বিজেপি-তৃণমূলের সংঘাত। নেতাজিনগর থানায় ডেপুটেশন বিজেপির। অভিযোগ, বিজেপি দেওয়াল লিখতে গেলে বাধা দেয় তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*