কোচবিহারে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : কোচবিহারের দিনহাটার এক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন পাঁচ শ্রমিক। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, দিনহাটার গড়ের মাথা এলাকায় একটি পাথর কাটার কারখানায় কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার পড়ে ঘটনাস্থলেই পাঁচ জন প্রাণ হারান। এই ঘটনায় স্তম্ভিত অন্য কর্মীরা, কর্তৃপক্ষও। নিহত শ্রমিকরা সকলেই কোচবিহারের বাসিন্দা। তাঁরা হলেন রাজু সেন, মুকুল বর্মা, মিঠুন পাল, সুমন ও সঞ্জয় বর্মণ।
পুলিশ, সুত্রে প্রকাশ, নির্মাণ কাজে ব্যবহৃত লিফটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
এই মর্মন্তুদ ঘটনার নেপথ্যে কারও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এই অপ্রত্যাশিত ঘটনায় বাকরুদ্ধ, শোকস্তব্ধ স্থানীয় মানুষজন। পুলিশ এর তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*