বংশীহারিতে গ্যাস সিলিন্ডারে আগুন, মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : বাজার থেকে শখ করে মাংস কিনে এনেছিলেন তিনি। নিজেই রান্না করবেন বলে রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালতেই আগুন ধরে যায়। ছেলে বিপ্লব মন্ডলের (৩৫) এই অবস্থা দেখে মা পুতুল মন্ডল (৫৫) তাঁকে বাঁচাতে গিয়ে নিজেও অগ্নিদগ্ধ হন। চোখের সামনে স্ত্রী, তরুণ পুত্রকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখে আতঙ্কিত বীরেন মন্ডলের আর্ত চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আগুন গ্রাস করেছে মা ছেলে সহ গোটা রান্নাঘর-কে। দ্রুত ছড়িয়ে পড়ছে অন্য ঘরেও। পড়শিরা তা নেভালেও শেষ রক্ষা হয়নি। আজ দুপুরে বংশীহারির বুনিয়াদপুরের আম্বাই-এ এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় মানুষ। চোখের সামনে এক সঙ্গে স্ত্রী পুত্রকে অগ্নিদগ্ধ হতে দেখে বাকরুদ্ধ বীরেন মন্ডল। গ্যাস পাইপ লিক করে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। সূত্রের খবর, নিহত বিপ্লব রঙ-এর কাজ করতেন। মাঝে মধ্যে বাইরেও কাজে যেতেন। আজ নিজেই মাংস কিনে এনে রান্না করতে গিয়েই প্রাণ হারালেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*