রোজদিন ডেস্ক :
রমজান মাসে মদিনা গিয়ে আটকে পড়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা ও নাতনি। যা নিয়ে উদ্বেগে গোটা পরিবার। চিন্তিত রাজনৈতিক মহলও। সূত্রের খবর, এই প্রথম রমজান মাসে মা, ছোট্ট মেয়েকে নিয়ে মদিনা গেছেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম। গত তিনদিন ওখানে ভাল ভাবেই কেটেছে তাঁদের সবারই। আচমকাই ছন্দপতন হোল যুদ্ধের আবহে। গতকাল থেকে আমেরিকা – ইস্রায়েলের আক্রমণে বিধ্বস্ত ইরান ও পালটা হামলা চালাচ্ছে একাধিক দেশে। এর জেরে আটকে পড়েছেন বহু মানুষ। সমাজ মাধ্যমে উদ্বিগ্ন প্রিয়দর্শিনী জানান, এখন অবধি তাঁরা নিরাপদেই আছেন। কিন্তু এই যুদ্ধ ভাল লাগছে না। তিনি চান যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফিরুক। পবিত্র রমজান মাসে ইসলাম দেশের ওপর আক্রমণে বেদনাহত তিনি।
অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম সহ পরিবারও উদ্বিগ্ন বলে জানা গেছে। তাঁরাও চান প্রবাস থেকে মা, মেয়েকে নিয়ে প্রিয়দর্শিনী নিরাপদে কলকাতা ফিরুন। সঙ্গে চান বন্ধ হোক এই যুদ্ধও।

Be the first to comment