বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হল

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্য প্রাচ্যে যুদ্ধর আবহে আজ রাতেই জরুরি বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাজ্যের পরিবর্তন যাত্রায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসতে না পারলেও দলের বর্তমান, প্রাক্তন জাতীয় সভাপতিদের উপস্থিতিতে রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হল। কোচবিহারে দলের জাতীয় সভাপতি নীতিন নবীন এই মহাযাত্রার সুচনা করেন। প্রাক্তন জাতীয় সভাপতি জে পি নাড্ডা পতাকা আন্দোলিত করে নদীয়ায় এর উদ্বোধন করেন।
দুই সীমান্ত জেলা থেকে এই পরিবর্তন যাত্রার সুচনা নিয়ে বিজেপি কর্মী সমর্থক মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কোচবিহারে দলের জাতীয় সভাপতি নীতিন নবীন দাবি করেন, রাজ্যে এসআইআরে পঞ্চাশ লক্ষ বেআইনি ভোটারের নাম বাদ গেছে।

রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতি, অপশাসন, তোষণের অভিযোগ তুলে বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চান।
অন্যদিকে নদীয়ায় জে পি নাড্ডা, গড়বেতায় ধর্মেন্দ্র প্রধান, কুলটিতে অন্নপূর্ণা দেবী, স্মৃতি ইরানি প্রমুখের উপস্থিতিতে এই যাত্রা শুরু হয়েছে। আগামী কয়েকদিনে রাজ্যের পাঁচ হাজার কিমি পথ পরিক্রমা করে এই মাসের মাঝামাঝি তা কলকাতায় শেষ হবে। দীর্ঘ এই পরিবর্তন যাত্রায় বিজেপির কেন্দ্রীয়, রাজ্য নেতারা মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার, তাঁর দলের বিরুদ্ধ দুর্নীতি, অপশাসন ইত্যাদি নিয়ে ব্যাপক প্রচার করবেন।
আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রাজ্যে আসার কথা আছে। তিনি মথুরাপুরে দলের সমাবেশে যোগ দেবেন।
সূত্রের খবর, ১৫ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার মধ্য দিয়ে এই যাত্রার সমাপ্তি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*