- দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান টার্মিনাল ভবনের একটি অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি এসেছে সামনে। এই ঘটনায় ৪ কর্মী আহত হয়েছেন। আবু ধাবি বিমানবন্দরে ইরানের ড্রোণ হামলায় ১ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন।
- হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে একটি তেলের ট্যাঙ্কারের। বর্তমানে সেটি সমুদ্রের নীচে তলিয়ে যাচ্ছে।
- ব্রিটেনের প্রতিরক্ষা সচিব জন হিলি দাবি করেছেন, সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।
- কুয়েতে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা। কুয়েতেও ড্রোন হামলায় বিমানবন্দরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর এসেছে।
- ইরানের সেনা সদর দপ্তরে একের পর এক বোমা হামলা ইজ়রায়েলের। তেহরানের আকাশ ছেয়ে গিয়েছে ইজ়রায়েলের যুদ্ধ বিমানে।
- নদিয়ার দিগনগরে স্কুলের মাঠ থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা করলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
- ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় তিনি ধরনায় বসবেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচির কথা জানাবেন।
- অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নেতারা টার্গেট দিয়ে দিয়েছেন, সেই টার্গেট পূরণের লক্ষ্যে ‘Logical Discrepancy’ তৈরি করা হয়েছে।
- কোচবিহারের দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এর ষষ্ঠীয়া গ্রামে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পাঁচ। গুরুতর জখম তিন।
-
মধ্য প্রাচ্যে যুদ্ধ! রমজান মাসে মদিনা গিয়ে আটকে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা, নাতনি

Be the first to comment