বিজেপির নির্দেশে ১.২৫ কোটি বাঙালির নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চে

Spread the love

রোজদিন ডেস্ক : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর ফের নতুন করে উদ্বেগে রাজ্যের বিপুল সংখ্যক বৈধ ভোটার। কমিশনের এই তালিকা কার্যত এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বিএলওদের নাম পর্যন্ত বিবেচনাধীনের তালিকায়। বাদ নেই, নেতা৷ মন্ত্রী৷ বিধায়ক, জেলা সভাধিপতিরা। এই অবস্থায় কী করবেন কেউই বুঝতে পারছেন না। এর প্রতিবাদে সরব হয়েছে দেশ বাঁচাও গণমঞ্চ। রবিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক থেকে।মঞ্চের প্রতিনিধিরা বলেন,
এসআইআরে লজিক্যাল ডিসক্রেপন্সির নামে রাজ্যের প্রায় ১.২৫ কোটি বাঙালি ভোটারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। এর প্রতিবাদে সাংবাদিক বৈঠক থেকে তীব্র প্রতিবাদ জানাল দেশবাঁচাও গণমঞ্চ। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সঙ্গীতশিল্পী সৈকত মিত্র, রন্তিদেব সেনগুপ্ত, সুদেষ্ণা রায়, অনুরাধা পুততুণ্ড, ডাঃ সিদ্ধার্থ গুপ্ত, তানভীর নাসরিন, সুমন ভট্টাচার্য, রাহুল চক্রবর্তী, বিভান ঘোষ, বর্ণালী মুখোপাধ্যায়, সুশান রায়, সিদ্ধব্রত দাস, শামিম আহমেদ-সহ বিশিষ্টরা। তাঁরা বলেন, কমিশনের ভোটার তালিকার প্রথম ধাপটি বেশ অস্বচ্ছ, অসঙ্গত এবং সন্দেহজনক। পূর্ণেন্দু বসু প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে ১ কোটি ২৫ লক্ষ মানুষের নাম বাদ দিল? এরা যা চায় তাই করতে চাইছে। আমরা মানুষকে এই বিরুদ্ধে সচেতন হতে বলছি রাস্তায় নামতে বলছি। ভোটার তালিকার প্রথম ধাপে কমিশনের কর্তাদের স্বেচ্ছাচারিতার কারণে, কয়েক লক্ষ বৈধ ভোটারের ভোটাধিকার প্রশ্নের মুখে পড়েছে। খসড়া তালিকায় ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছিল। এই ৫৮ লক্ষের মধ্যে সবাই অবৈধ ভোটার ছিল না। দীর্ঘদিন ধরে রাজ্যে বাসিন্দা এবং ভোটদানকারী কয়েক লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। কমিশন তার বিবেচনার ভিত্তিতে খসড়া তালিকা থেকে বিপুল সংখ্যক বৈধ ভোটারকে বাদ দিয়েছিল। খসড়া তালিকা প্রকাশের সময় এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে নির্বাচন কমিশনের উদ্দেশ্য খুব একটা সৎ ছিল না। বিপুল সংখ্যক বৈধ ভোটারকে বাদ দিয়ে তারা এমন একটি তালিকা তৈরি করতে চেয়েছিল যা কেবল বিজেপিরই পছন্দ হবে। শনিবার প্রথম পর্যায়ের তালিকা প্রকাশের পর কমিশনের অসৎ উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে ওঠেছে। প্রথম পর্যায়ের এই তালিকায় আরও ৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। অর্থাৎ, এখন পর্যন্ত মোট ৬৫ লক্ষ ভোটার বাদ পড়েছেন। সঙ্গে কমিশন আরও ৬০ লক্ষ ভোটারকে বিবেচনাধীন ঘোষণা করেছে। এতেই স্পষ্ট যে নির্বাচন কমিশন এই রাজ্যের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*