রোজদিন ডেস্ক : বেঞ্চে বসেই যার বিশ্বকাপ শেষ হওয়ার কথা ছিল সেই সঞ্জু স্যামসনই রবিবাসরীয় ইডেনের নায়ক। তাঁর চওড়া ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপের শেষ চারে ভারত। সামনে ফাইনালে ওঠার হাতছানি। সেই লড়াইয়ে বৃহস্পতিবার সূর্যদের সামনে ইংল্যান্ড।
তার আগে এদিন অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন নায়ক সঞ্জু। অবশ্য ম্যাচ জিতলেও চিন্তা থেকেই গেল গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবদের মাথায়। কারণ, স্পিনারদের পারফরমেন্স, ফিল্ডিং ও অভিষেক শর্মার ফর্ম। ২০১৬ সালে ভারতের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ১৯২ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়। সেই হারের বদলা আজ ইডেনে নিল ভারত। প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানরা এদিন তোলে ১৯৫। ৫ উকেট হাতে নিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

Be the first to comment