রোজদিন ডেস্ক :
রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট নিয়ে আগামী সোমবার ও মঙ্গলবার বৈঠকে বসছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রবিবার কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার কথা ছিল। তা স্থগিত রাখা হয়েছে। কবে তাঁরা এখানে আসবেন তা নিয়ে আলোচনা হতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা। চলতি বছর
পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হলেও এই রাজ্য নিয়েই সারা দেশের রাজনৈতিক মহল অধীর আগ্রহে তাকিয়ে আছে। দীর্ঘদিন এই রাজ্যে বিজেপির কোন শক্তিই ছিল না। এবার তারা এই রাজ্য দখলের জন্য সর্বশক্তি দিয়ে নামছে। সারা দেশের জনপ্রিয় মুখ মমতা ব্যানার্জির সঙ্গে তাদের টক্কর নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে।

Be the first to comment