দশে দশ

Spread the love
  1. ৩ মার্চ দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। হ্যান্ডলে একটি পোস্টও করে শুভেচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরোনো বাড়ির একাংশ। যদিও কেউ আহত হননি বলেই খবর।
  3. দক্ষিণবঙ্গে চড়া রোদের দাপট সকাল ৯ টা থেকে। বেলা ১২ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত গনগনে গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে দোসর আপেক্ষিক আর্দ্রতাজনিত জলীয় বাষ্পের বাড়াবাড়ি।
  4. ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের দপ্তরে হামলা চালাল ইজ়রায়েল। সোমবার গভীর রাতে তেহরানে সংস্থার সদর দপ্তরে এয়ার স্ট্রাইক করে ইজ়রায়েলি সেনা।
  5. নাগরিকদের পশ্চিম এশিয়ার ১৪টি দেশ ছাড়ার নির্দেশ জারি করল আমেরিকা। ফ্লাইটে হোক বা যে কোনও ভাবে, দেশ ছাড়তে বলা হয়েছে। তালিকায় রয়েছে বাহরিন, মিশর, ইরান, ইরাক, ইজ়রায়েল, ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা উপত্যকা, জর্ডন, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন।
  6. রিয়াধে আমেরিকার দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আগুন ধরে গিয়েছে গোটা ভবনে। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভোরে রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘ঠিক খুঁজে বের করব।’
  7. মঙ্গলবার ভোরে একযোগে ৯২টি ব্যালেস্টিক মিসাইল এবং ১৭টি ড্রোন ছোড়ে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। তবে আকাশেই ৮৩টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন রুখে দেয় এয়ার ডিফেন্স সিস্টেম। কয়েকটি মিসাইল খাবারের গোডাউনে আছড়ে পড়ে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রক।
  8. মঙ্গলবার সকালে রিয়াধ এবং আল-খারজকে লক্ষ্য করে ছোড়া একাধিক ইরানি ড্রোনকে গুলি করে নামিয়েছে সৌদি। মূলত মার্কিন সেনাঘাঁটিতে আঘাত করাই ছিল এই ড্রোনগুলির লক্ষ্য।
  9. ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজ়রায়েল ও আমেরিকা। এমনই দাবি করেছে ইরান । যার জেরে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত কোনও পরমাণু ঘাঁটি ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হওয়ার প্রমাণ মেলেনি।
  10. হরমুজ় প্রণালী দিয়ে কোনও জাহাজ যাওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। পাশাপাশি তেলের পাইপলাইনে হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*