কথা রাখলেন মুখ্যমন্ত্রী, জৈন মন্দিরের জন্য রাজারহাটে জমি দিচ্ছে রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : কথা রাখলেন মুখ্যমন্ত্রী। জৈনদের মন্দির তৈরির জন্য বিশেষ ছাড় দিয়ে জমি দেবে রাজ্য সরকার। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রাক-দোলযাত্রা ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, কয়েকদিন আগে আমি জৈন কমিউনিটির জন্য মানস স্তম্ভ উদ্বোধনে গিয়েছিলাম। তখনই আপনারা অনুরোধ করেছিলেন যদি নিউটাউনে জমি পাওয়া যায়, তাহলে আপনারা জৈন মন্দির বানানোর চেষ্টা করবেন। আমি সেদিনই বলেছিলাম, আপনারা ট্রাস্ট তৈরি করুন। জমি আমি খুঁজে নিয়েছি। বিশ্ব বাংলা গেটের ৬০০ মিটারের মধ্যে, ৫ একর জমি কনসেশন রেটে আপনাদের দেওয়া হবে। সেখানে আপনারা ট্রাস্টকে দিয়ে জৈন মন্দির বানান। যা যা সাহায্য লাগবে, আমরা করব। যেমন আমাদের জগন্নাথধাম আছে, দুর্গাঙ্গন হচ্ছে, মহাকাল মন্দির হচ্ছে, তেমনই আপনারা জৈন মন্দির বানান। এদিন সব ধর্মের মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠানকে দোলযাত্রা ও হোলির শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*