রোজদিন ডেস্ক : ইরানে ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে আক্রমণ করছেন তাঁরা। এর ফলে যুদ্ধে জড়িয়েছে আর ও বেশ কিছু দেশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনি, তাঁর স্ত্রী, কন্যা, নাতনি-সহ প্রাণ হারিয়েছেন বহু মানুষ, স্কুলের ছোট ছোট মেয়েরা, বিশ্বের বহ দেশে নিন্দা সমালোচনার ঝড়ের মুখে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানালেন, আরও চার সপ্তাহের বেশি এই যুদ্ধ চলতে পারে।
আজ ভারতীয় সময় রাতের দিকে (আমেরিকায় তখন দিন) সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানের পরমাণু কর্মসূচি তাঁদের দেশের কাছে হুমকির কারণ হয়ে উঠেছিল। এর জন্যই তাঁরা ইরানে আক্রমণ করেছেন বলে সাফাই দেন। তাঁর এই সংক্ষিপ্ত বক্তব্যে খুশি নয় বেশির ভাগ দেশই।
ইতিমধ্যেই ইরানে আক্রমণের জেরে ভারতে শেয়ার বাজারে ধস নেমেছে। তেল সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিরও আশঙ্কা, একাধিক দেশই উদ্বিগ্ন।
এই যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দফায় দফায় একাধিক দেশের প্রধান দের সঙ্গে কথা বলেন। -ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি আগেই এই সংঘাত বন্ধের আবেদন করেছেন।
পরে ইউএই-র রাষ্ট্রপতি, সৌদি আরবের যুবরাজ, বাহরিনের রাজার সঙ্গেও কথা বলেন। উল্লেখ্য, এই তিন দেশেই জোর আক্রমণ করেছে ইরান।
এই সব দেশের প্রধানদের প্রধানমন্ত্রীর কথা বলা তাৎপর্যপুর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment