পূর্ব বর্ধমানে আসা সিআরপিএফের এসআই এর মৃত্যুতে চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্যে হাজির ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
রাজ্যের একাধিক জেলায় এই বাহিনী এসেছে। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় পুর্ব বর্ধমানে আসা সিআরপিএফের সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং (৫৬) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সহ কর্মীরা তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ফেলেন।
এই মর্মান্তিক ঘটনায় তাঁর সহকর্মী মহলে গভীর শোকের ছায়া নামে। সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
বিহারের বৈশালির সরাই এলাকায় তাঁর বাড়ি। কর্মরত ছিলেন বিহারের জামুই-এ।
হঠাৎ তাঁর এইভাবে প্রয়াণের কারণ কি তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিহারে তাঁর পরিবারকে এই দুঃসংবাদ জানানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*