- মারা গেলেন আয়োতোল্লা খামেইনির স্ত্রী মনসৌরহে খোজাস্তে বাঘেরজ়াদি। আমেরিকা-ইজ়রায়েলের এয়ারস্ট্রাইকের সময়েই জখম হয়েছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো তাঁর।
- হরমুজ প্রণলীতে আরও একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। আমেরিকা-ইজ়রায়েলের হামলার বিরুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। এই নিয়ে ছয় নম্বর জাহাজে হামলা।
- তাদের পরমাণু কেন্দ্রে আমেরিকা-ইজ়রায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ ইরানের। ইরানের নাতানজ় পরমাণু কেন্দ্রে হামলা হয়েছে বলে দাবি।
- পশ্চিম এশিয়ায় অশান্তি শুরু হতেই ভারতের শেয়ার বাজারে ধসের আশঙ্কা বাড়ছিল। শেষ ক্লোজ়িংয়ের থেকে প্রায় ৩.৩৪ শতাংশ বা ২,৭৪৩ পয়েন্ট লোয়ারে ওপেনিং হয় সেনসেক্সের। নিফটি৫০-র ওপেনিং হয় ২ শতাংশের বেশি বা ৫০০ পয়েন্ট লোয়ারে।
- নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা এই দেশের যোগ্য ভোটার, তাঁদের প্রত্যেকের নাম যাতে তালিকায় থাকে, সেই অধিকার সকলের আছে। কিন্তু কেন্দ্রীয় সরকার পক্ষপাতদুষ্ট, এই নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। ভ্যানিশ কুমার ভোটারদের ভ্যানিশ করে দিতে চাইছেন। দেশের সংবিধান সঙ্কটে রয়েছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমি এটার তীব্র প্রতিবাদ করি।’
- বিজেপির রথযাত্রাকে কটাক্ষ অভিষেকের। তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসে রথ হয় প্রথম দেখলাম। মহাভারতে অর্জুনের রথ, দেবদেবীদের রথের কথা শুনেছি। কিন্ত দু’নম্বরি রথ প্রথম দেখলাম। ক্ষমতায় না থেকে বিরোধী হয়েই রথে চড়ছে। মাটিতে পা পড়ে না, রথে বসে রয়েছেন জনপ্রতিনিধিরা। বিরোধী হয়েই রথে চড়ছে, জিতলে কী করবে! পাড়া দিয়ে রথ গেলে ওদের মাছ, মাংস, ডিম খাওয়ান।’
- নৈহাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকারের পরে এ বার চূড়ান্ত ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল নৈহাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি সদস্য রাজেন্দ্র গুপ্তার। তাঁর দুই ছেলের নামও বাদ গিয়েছে বলে খবর।
- সোমবার ফের আতঙ্ক ছড়াল নদিয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসে। বিকেল ৫টা থেকে আগামী দুই ঘণ্টার মধ্যে পোস্ট অফিস ও পাসপোর্ট অফিস বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
- দালালের মাধ্যমে ভারতে ঢুকে রেল পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিন বাংলাদেশি মহিলা। সোমবার গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে তাঁদের গ্রেফতার করে রেল পুলিশ।
- কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল সিআরপিএফ-র সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং (৫৬)। অসুস্থতা বোধ করায়, তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় ।

Be the first to comment