১০টা

Spread the love
  1. কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেলে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা।
  2. রঙের উৎসবে মেতে উঠেছে রাশিয়াও। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির রাশিয়ার দূতাবাসে শুরু হয়েছে ব্যালে ‘কোস্ত্রোমা’। রাশিয়ান রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন, ‘সব ভারতীয়দের শুভেচ্ছা।’
  3. সৌদি আরবের পূর্ব দিকে হামলা চালাতে পারে ইরান। আমেরিকার দূতাবাস থেকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
  4. বাংলা থেকে বিজেপির প্রার্থী রাহুল সিনহা, বিহার থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
  5.  উত্তরপ্রদেশের হাতরাসে যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত কমপক্ষে ৬ এবং গুরুতর জখম ৯ জন।
  6. মধ্য ইজ়রায়েলে আছড়ে পড়ল ইরানের মিসাইল।
  7. অসম বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই মঙ্গলবার ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল কংগ্রেস। জোরহাট বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন গৌরব গগৈ।
  8. দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা গ্রামের দক্ষিণ আদিবাসী পাড়ায় মদ্যপ অবস্থায় পাড়ার মহিলাদের উত্ত্যক্ত করছিল এক যুবক। প্রতিবাদ করেন ওই পাড়ারই আর এক যুবক গোপাল দাস (৩৫)। প্রতিবাদী ওই যুবককে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনে  অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেপ্তার করা হয়েছে।
  9. আগামী ৯ মার্চ বাংলায় আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। তারপরই ঘোষণা হয়ে যেতে পারে ভোট।

  10. মধ্য-প্রাচ্যে যুদ্ধের জেরে যাত্রী স্বার্থের কথা মাথায় রেখে বেশ কয়েটি বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কলকাতা বিমানবন্দর থেকে আগমন এবং প্রস্থানের ক্ষেত্রে বিমান বাতিলের সংখ্যা দশটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*