মদিনা থেকে নিরাপদে ঘরে ফিরলেন ফিরহাদের স্ত্রী, কন্যা ও নাতনি, ফিরলেন পিভি সিন্ধু, কাল ফিরতে পারেন শুভশ্রী

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধবিমান, মিসাইলের ঝলকানি। মার্কিন ও ইজরায়েলি হামলার পালটা জবাবে আতঙ্ক ছড়িয়েছে দুবাইতেও। সেখানেও পড়েছে ইরানের মিসাইল। সেই খবরে উদ্বেগে দিন কাটছিল কলকাতায় মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের পরিবারের। পবিত্র রমজান মাসে প্রথমবার উমরাও হজ করতে গিয়ে মদিনায় আটকে পড়েছিলেন তাঁর কন্যা প্রিয়দর্শিনী, সঙ্গে তাঁর মেয়ে ও স্ত্রী । অবশেষে মঙ্গলবার ভোরে কলকাতায় ফেরেন তাঁরা। আতঙ্ক শেষে স্বস্তির নিঃশ্বাস চেতলার বাড়িতে। মঙ্গলবার ভোরে সবার নিরাপদে ফেরার পরেই রঙের উৎসবে মাতে পরিবার। প্রিয়দর্শিনীর মেয়েও মেতে ওঠে খেলায়। পরিবারের মুখে স্বস্তির ছাপ।
এদিনই দুবাইতে আটকে পড়া ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও ফিরে এসেছেন। ফিরে এক্স হ্যান্ডলে সিন্ধু লেখেন,
ব্যাঙ্গালোরে বাড়ি ফিরেছি নিরাপদে। গত কয়েক দিন খুবই কঠিন এবং অনিশ্চিত ছিল, তবে আমি সত্যিই কৃতজ্ঞ যে আমি আমার বাড়িতে ফিরে এসেছি। চমৎকার গ্রাউন্ড টিম, দুবাই কর্তৃপক্ষ, বিমানবন্দর স্টাফ, ইমিগ্রেশন এবং প্রতিটি সেই ব্যক্তির প্রতি হৃদয় থেকে ধন্যবাদ, যারা এই কঠিন সময়ে এগিয়ে এসে আমাদের এত ভালভাবে দেখাশোনা করেছেন। সহানুভূতি এবং পেশাদারিত্ব শব্দের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*