রাজ্যের “অসম্পূর্ণ” ভোটার তালিকার বিরুদ্ধে শেষ অবধি লড়াই করবে প্রদেশ কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের ৬০ লক্ষের বেশি ভোটারকে তথ্যগত অসঙ্গতির জন্য তালিকায় বিচারাধীন বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে শেষ অবধি লড়াই করবে প্রদেশ কংগ্রেস। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার জোরের সঙ্গে এই কথা জানান। বলেন, এসআইআরে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে এর জন্য তাঁরা প্রথম থেকে দাবি করেছেন। অথচ তথ্যগত অসঙ্গতির কারণ দেখিয়ে এত মানুষের নামে প্রশ্ন চিহ্ন দিয়ে রাখা হোল!! এই তালিকায় নির্বাচন হলে তা গণতন্ত্রের ওপর চরম আঘাত হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি মনে করেন। সংবিধান ও গণতন্ত্রের রক্ষায় তাঁদের লড়াই চলবে বলে জানিয়ে দেন।
অন্য সুত্রে জানা যায়, মালদার কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নুরও এই তালিকা নিয়ে ক্ষুব্ধ। স্বচ্ছ, পুরো তালিকা না হওয়া অবধি নির্বাচনে অংশ নেওয়া ঠিক নয় বলে তিনি মনে করেন। এই বিষয়ে দলের হাইকমান্ডকে আর্জি জানিয়েছেন বলে প্রকাশ।
উল্লেখ্য, এসআইআরের পর মালদা ও মুর্শিদাবাদে সব থেকে বেশি নাম বাদ, বিচারাধীন আছে।
বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাসও পৃথকভাবে এসআইআরে র পর ভোটার তালিকা নিয়ে একরাশ ক্ষোভ ব্যক্ত করেছেন। তিনি বলেন, এখানকার বহু মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে আছেন তাঁদের নাম তালিকায় আছে কিনা প্রশ্ন তোলেন তিনি। এই ভোটার তালিকা বাতিল করে ফের স্বচ্ছ, নিরপেক্ষ ভাবে তালিকা তৈরির দাবি জানান।
এই ছাড়া, সরকারের ঘোষিত যুবসাথী প্রকল্পে যেভাবে লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম নাম নথিভুক্ত করছেন, এই নিয়েও ক্ষোভ জানিয়েছেন অশোক দাস। রাজ্যের বেকারত্ব কোন স্তরে গেছে, এটি তারই নিদর্শন বলে তিনি মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*