রোজদিন ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চের সফরের আগে কমিশনের এক প্রতিনিধি দল আসছে কলকাতায়। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই প্রতিনিধি দল আগামী রবিবার, ৮ মার্চ কলকাতায় পৌঁছবে। প্রতিনিধি দলে থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। তারা রাজ্যে পৌঁছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে সিইও দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা খতিয়ে দেখবেন। নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল অফিসারদের সঙ্গেও কমিশনের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সেই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

Be the first to comment