রোজদিন ডেস্ক : “সবকো প্যার ভরি, নফরত মিটানে ওয়ালি হোলি” এই বার্তা দিয়ে আজ হোলিতে মাতলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। দিল্লিতে দলের কার্যালয় ২৪ আকবর রোড আজ হোলিতে আক্ষরিক অর্থেই রঙিন হয়ে ওঠে। এর মধ্যমণি ছিলেন রাহল গান্ধী।

হোলিতে ভালবাসার রঙ ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি। ঘৃণাকে সরিয়ে দেওয়ার বার্তা দেন৷ দলের নেতা, কর্মী পরিবৃত হয়ে দেদার রঙে মাতোয়ারা হয়ে ওঠেন। বহু সাংবাদিকও সেখানে উপস্থিত হয়ে আনন্দ রঙিন এই হোলির সাক্ষী ছিলেন।

সমাজ মাধ্যমে রাহুল গান্ধী সবাইকে হোলি উপলক্ষে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন। নিজের হোলি খেলার একাধিক ছবি ও পোস্ট করেন।

এই আনন্দের দিনে সবাইকে অভিনন্দন জানান দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ।
হোলি পরিবার, বন্ধু ও সবার আনন্দের দিন বলে জানান প্রিয়াঙ্কা। তাঁরা সকলেই দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন।

Be the first to comment