১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রীর পদে নাকি আর দেখা যাবে না নীতীশ কুমারকে। সূত্রের খবর, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন নীতীশ কুমার। জাতীয় রাজনীতিতে ফিরতে চলেছেন নীতীশ কুমার। তাঁকে রাজ্যসভায় পাঠানো হতে পারে।
  2. ১৯ নম্বর জাতীয় সড়কে শক্তিগড়ের জোৎরাম এলাকার বরযাত্রী বোঝাই বাসে আগুন। অল্পের জন্য রক্ষা বরযাত্রীদের।
  3. রাস্তার পাশে ফুলঝুরি জ্বালানোর সময় ফুলকি পড়েছিল নাবালিকার গায়ে। তাকে কেন্দ্র করে লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে সংঘর্ষে জড়াল দুই পক্ষ। তখনই তরোয়াল দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল।  মৃত ব্যক্তির নাম শাহজাহান মিঞা। তাঁর বাড়ি সাইরা গ্রামে।
  4. বুধবার বেলা ১২টা নাগাদ মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নীচে ভয়াবহ আগুন লাগে। একজনের মৃত্যুর খবর সামনে আসছে। ২-৩ জন আহত।
  5. ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে ৫-৬ জন বন্ধু মিলে গিয়েছিলেন স্নান করতে। কিন্তু সাঁতার কেটে ঘাট থেকে কিছুটা দূরে যেতেই নিখোঁজ হয়ে যান চার জন।
  6. বুধবার দুপুরে দুর্গাপুরের আমরাই গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই যুবকের। মৃতদের নাম দেবদূত গোঁসাই (১৯) এবং বিশাল সিং (১৮)।
  7. শ্রীলঙ্কার কাছে ইরানি জাহাজে আমেরিকার সাবমেরিনের হামলায় ৮০ জন নিহত বলে জানা যাচ্ছে।
  8. তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। ইন্টারসেপ্ট করল ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম।
  9. আয়াতোল্লা খামেনেইয়ের উত্তরসুরী ঘোষণা করল ইরান। সেদেশের কুর্সিতে বসতে চলেছেন খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনেই।
  10. হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় ৩৮টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে। সেক্ষেত্রে প্রায় ১১০০ নাবিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*