তামিলনাড়ু নির্বাচন, ডিএমকে-র সঙ্গে ২৮ আসনে রফা কংগ্রেসের, মিলবে একটি রাজ্যসভা আসনও

Spread the love

রোজদিন ডেস্ক : তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক ডিএমকে-র সঙ্গে জোট বেঁধে কংগ্রেস ২৮টি আসনে লড়বে। বুধবার এই মর্মে ডিএমকে-র সঙ্গে রফা হয়। কংগ্রেসকে একটি রাজ্যসভার আসনও দেওয়া হচ্ছে।
২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় এই আসন রফায় দৃশ্যত খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুন্থগাই বলেন, এতে তাঁরা খুশি। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ২৫টি আসনে লড়েছিল। এবার তারা আরও বেশি আসন দাবি করে। এই নিয়ে ডিএমকে-র সঙ্গে টানাপোড়েন চলে। শেষ অবধি তিনটি বেশি আসন পেয়ে খুশি তারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এই আসন রফায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। শীর্ষ নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের সবুজ সঙ্কেত মেলার পর বুধবার তা চূড়ান্ত হয়। তামিলনাড়ুতে সিপিএম, সিপিআই প্রমুখ বাম দলও এই জোটে আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*