- নেপালে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষেরও বেশি। প্রার্থীর সংখ্যা ৬৫৪১।
- ‘বানাকালাগি’ (শ্রীমুখ শৃঙ্গার) আচার পালনের জন্য বৃহস্পতিবার পুরীর জগন্নাথ মন্দির সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।
- নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনা চলছে সিপিআই্এমের। রয়েছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়রা।
- বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। এ দিন বাজার খোলার পরে নিফটি৫০ বেড়েছে ১১৬ পয়েন্ট এবং সেনসেক্স বেড়েছে ৩৬৫ পয়েন্ট।
- বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ইজ়রায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে ইজ়রায়েলের সেনাবাহিনী ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
- ইরানকে লক্ষ্য করে আমেরিকা ও ইজ়রায়েলের সামরিক অভিযানে কানাডা অংশ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি জানান, এই যুদ্ধে কানাডার অংশগ্রহণ পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
- সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্কিন দূতাবাসের কাছের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার। কোনও হুমকির আভাস না পেলেও দোহার ওই দূতাবাসের আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতারের সরকার।
- বৃহস্পতিবার থেকে বেন গুরিয়ন বিমানবন্দর আংশিক ভাবে খুলে দিচ্ছে ইজ়রায়েল।
- বৃহস্পতিবার সাতসকালে মৃদু কম্পন পাকিস্তানে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.৩।
- হরমুজ় প্রণালীতে প্রায় ২০ হাজার নাবিক আটকে পড়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক নৌপরিবহণ সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ়।

Be the first to comment