- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করেন তিনি। বেশ কিছুক্ষণ আলোচনা হয় তাঁদের।
- বিধানসভা ভোটের আগে আচমকা পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্বভার নেবেন আর এন রবি।
- দোলের দিন ভাটপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন ৪ জন। ঘটনার ২ দিনের মাথায় এক যুবতীর দেহ উদ্ধার ইছাপুর নবাবগঞ্জ ঘাটে।
গত শনিবার ইজ়রায়েল আর আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। পাঁচ দিনের মাথায় শোকজ্ঞাপন করল নয়াদিল্লি। - আজ়ার বাইজানের বাকুতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ঘটনায় ২ জন আহত হয়েছেন। এই হামলার জন্য ইরানকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করলেন আজ়ার বাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ।
- আমেরিকাকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল ফ্রান্স। ইরান যুদ্ধে এ বার পশ্চিম এশিয়ায় ফ্রান্সের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে আমেরিকান সেনা।
- শ্রীলঙ্কার জলসীমার দিকে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ এগোচ্ছে বলে তেহরানের তরফে জানানো হয়েছে।
- ইরাকে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালাল ইরান। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালানো হয় বলে দাবি।
- বৃহস্পতিবার, কাতারের রাজধানী দোহায় নতুন করে বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।
- আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,২৩০। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে ইরানের সরকার ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ় এজেন্সি।
- পারস্য উপসাগরে ইউএস-লিঙ্কড একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Be the first to comment