রোজদিন ডেস্ক : মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে। ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের ওপর আক্রমণের বিরুদ্ধে খোদ আমেরিকায় বিক্ষোভ হচ্ছে। যদিও এতে কোন গুরুত্ব দিতে রাজী না রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আজ ইরানের ওপর যৌথ বাহিনীর আক্রমণ আরও বেড়েছে। কার্যত তছনছ হয়ে গেছে রাজধানী তেহরান। চলেছে হাসপাতালে, অ্যাম্বুলেন্সে হামলা। এর ফলে ৪ চিকিৎসক প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। আক্রমণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের৷ ক্রীড়াঙ্গনও। সর্বত্র শুধু আতঙ্কর ছায়া।
অন্যদিকে মরিয়া হয়ে উঠেছে ইরানও। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় তটস্থ মধ্য প্রাচ্যের একাধিক দেশ। আজ দুবাই কিছুটা স্বাভাবিক হলেও আতঙ্কের রেশ এখনও আছে।
আমেরিকার অনুমান, ইরানের কাছে হাজার হাজার ব্যালেস্টিক মিসাইল আছে, যা দিয়ে তারা লড়াই চালিয়ে যাবে।

Be the first to comment