দশে দশ

Spread the love
  1. চক্রান্তের এসআইআর, আজ থেকে ধর্মতলায় ধরনায় তৃণমূলনেত্রী
  2. ইরান তথা পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে আগামী ৩০ দিনের জন্য রাশিয়া থেকে ভারত জ্বালানি কিনতে পারবে। শুক্রবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই কথা জানিয়েছেন
  3. অসমের কার্বি আংলং জেলায় ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশিক্ষণের সময় ঘটে দুর্ঘটনাটি। সুখোইয়ে থাকা দুই পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা।
  4. এতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে,৬ মার্চ থেকে তারা সীমিত বাণিজ্যিক উড়ান পরিষেবা পুনরায় শুরু করবে। এই পরিষেবা আবুধাবি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যের মধ্যে চালানো হবে।
  5. শুক্রবার ভোরে বাহরাইন-এর রাজধানী মানামায় দুইটি হোটেল এবং একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে।
  6. তেহরানে দূতাবাস বন্ধ রাখছে ইতালি। সাময়িক ভাবে ওই দূতাবাস বন্ধ রাখা হচ্ছে।
  7. জেড্ডা এবং মাসকট থেকে পরিষেবা চালু করল এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
  8. কুয়েতে থাকা দূতাবাস বন্ধ করে দিল আমেরিকা।
  9. ইরানের কেরমানশাহ শহরের আশেপাশে বিস্ফোরণ। শুক্রবার সকালে জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এলাকার লোকজন। একাধিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং র‍্যাডার সরঞ্জাম রয়েছে সেখানে।
  10. শুক্রবার সকাল থেকেই তেহরানে বড় আকারে হামলা শুরু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইজ়রায়েলি সেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*