রোজদিন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার এডে লাগলো মধ্যবিত্তের রান্নাঘরে। দেশে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় এমার্জেন্সি বা জরুরিকালীন ক্ষমতা জারি করল কেন্দ্র। সব তেল কোম্পানিগুলিকে ঘরোয়া বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এলপিজি উৎপাদন চাঙ্গা রাখতে বলা হয়েছে। শুক্রবার রাতেই ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। ফলে কলকাতায় ৮৭৯ টাকার সিলিন্ডার এবার কিনতে হবে ৯৩৯ টাকায়। শনিবার থেকেই নতুন দাম চালু হয়ে গেল। এর পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ১৯৯০ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধিতে রেস্তোরাঁয় খাওয়ার খরচ বাড়ল। রান্নার গ্যাস মজুত করে রাখার প্রবণতার কথা মাথায় রেখে সরকারের নির্দেশ, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে অন্তন ২১ দিনের ব্যবধান রাখতে হবে। অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডার পাওয়ার ২১ দিন না হলে দ্বিতীয়টির বুকিং করা যাবে না। বর্তমানে ১৫ দিনের সময়সীমা রয়েছে। ঘাটতির আশঙ্কায় প্যানিক বুকিং যাতে না হয়, মজুত এলপিজি ভাণ্ডারে ভারসাম্য থাকে, সেজন্যই এই পদক্ষেপ।

Be the first to comment