রোজদিন ডেস্ক : দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান, এর ফলে আজ বেশ কিছুক্ষণ বন্ধ থাকে এই বিমানবন্দর। আতঙ্ক, উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, প্রচন্ড বিস্ফোরণের শব্দের সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে চায় চারদিক। দুবাই সরকারের পক্ষে জানানো হয়, যাত্রী, বিমানবন্দরের কর্মী, বিমানের কর্মী প্রমুখের নিরাপত্তার কথা ভেবে সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে। মধ্য প্রাচ্যের সব থেকে বড় বিমান সংস্থা এমেরিটাস, তারা না জানানো অবধি সব বিমান চলাচল বন্ধ রেখেছে। যদিও এর আগে তারা আজ সন্ধ্যা থেকে কলকাতা বিমানবন্দরে সব উড়ান স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছিল।
তবে দুবাই-এ খুব বড় ক্ষয়ক্ষতি নেই বলে ওখানকার সরকার জানায়। আংশিকভাবে উড়ান চলাচলও শুরু হয়েছে।
সকালে কলকাতা বিমানবন্দ সূত্রে জানা গেছিল, দুবাই-এ স্বাভাবিকভাবে বিমান চলাচল করছে। কাতার বেশ কিছু উড়ান অন্য পথে ঘুরিয়ে দিয়েছে।

Be the first to comment