রোজদিন ডেস্ক : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে এসআইআর নিয়ে বলেছিলেন স্বচ্ছতা বজায় রাখার জন্য সাপ্লিমেন্টরি তালিকা রাজ্যে ভাগে ভাগে প্রকাশ করতে হবে। একটা কাজ সম্পূর্ণ হলে সেভাবেই তালিকা প্রকাশ করতে হবে। এরপরেই অভিষেকের যুক্তিকে মান্যতা দিয়ে কমিশনও এই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। রাজ্যের সিইও সেই পথেই হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মানুষের ক্ষমতার জয়গান গাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৈনিকদের এই লড়াইয়ে এগিয়ে যেতেও উদ্বুদ্ধ করেন তিনি। তিনি লেখেন, ”পশ্চিমবঙ্গের মানুষ বনাম বিজেপি + ইসিআই + ইডি + আইটি + সিবিআই + এনআইএ + সিএপিএফ + রাজ্যপাল + ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী + ১০ জন মুখ্যমন্ত্রী + প্রধানমন্ত্রী + শ্রদ্ধেয় রাষ্ট্রপতি জি + গোদি মিডিয়া। যখন পুরো প্রতিষ্ঠান বাংলার বিরুদ্ধে দাঁড়ায়, তখন বাংলা আরও শক্তিশালী হয়ে ওঠে। এগিয়ে যান!” প্রসঙ্গত, বাংলার উন্নয়নকে দমাতে না পেরে কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বঞ্চনা এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের মাধ্যমে বাংলার মানুষকে হেনস্থা করছে। এই রাজনৈতিক দ্বন্দ্বে রাজ্যের মর্যাদা, বাজেট বরাদ্দ, এবং কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। এর মাঝেই নির্বাচন কমিশন বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে অপরিকল্পিত এসআইআর করছে।

Be the first to comment