রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল, রিপোর্ট চাইলো কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ির অনুষ্ঠানের স্থান বদল নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ বিকেলের মধ্যেই মুখ্যসচিবকে তা জানাতে হবে বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।
সূত্রের খবর, আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্যসচিবকে এই মর্মে বার্তা দিয়েছেন। গতকাল এই রাজ্যে রাষ্ট্রপতির সফর নিয়ে কি কি হয়েছে তার বিশদ রিপোর্ট চাওয়া হয়েছে। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে রাজ্য প্রশাসন।
কেন তাঁর অনুষ্ঠানের আগের নির্দিষ্ট জায়গা বদল করা হয়েছে তা নিয়ে খোদ রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করেন। এই নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্র।
রাজ্যের ভূমিকা নিয়ে গতকাল থেকেই প্রধানমন্ত্রী সহ সরব হয়েছে কেন্দ্র। আজ স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাওয়ায় বিরোধের সুর আরও স্পষ্ট হোল।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল রাতেই সমাজ মাধ্যমে জানিয়েছিলেন, রাষ্ট্রপতির আগমন নিয়ে রাজ্য কোন প্রোটোকল লঙ্ঘন করেনি। আন্তর্জাতিক সাঁওতাল পর্ষদ বেসরকারি সংস্থা। রাজ্য প্রশাসন রাষ্ট্রপতির কর্মসূচি নিয়ে সব রকম সমন্বয়ই রেখেছিল। দার্জিলিং এর জেলাশাসক, শিলিগুড়ির মেয়র রাষ্ট্রপতিকে স্বাগত জানাতেও গেছিলেন। এর পরেও কেন্দ্র সুর চড়ানোয় রাজ্য সরকার ক্ষুব্ধ বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*