১০টা

Spread the love
  1. পদত্যাগের কারণ জানতে চাইলে প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, “প্রবেশ ঘটলে প্রস্থান অনিবার্য। রাজ্যপাল হিসেবে ১২০০ দিন কাটিয়েছি। ক্রিকেটের হিসেবে ১২টি সেঞ্চুরি। সেটা যথেষ্ট। থামারও সময় আছে। আমার মনে হয়েছে, এটাই প্রস্থানের সঠিক সময়।”
  2. রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ কেন্দ্রের। প্রোটোকল, অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট ও ব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট তলব।
  3. বাংলাদেশে ওসমান হাদিকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেন।
  4. মথুরাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, একটা গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে এর থেকে বেশি মানুষ আসেন। চায়ের দোকানে বেশি লোক আড্ডা মারতে যান।’
  5. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করার অভিযোগ তুলে রবিবার দিনভর শিলিগুড়িতে প্রতিবাদ বিক্ষোভের প্রদর্শন বিজেপির। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শহরের মুখ্য ডাকঘরের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসেন।
  6. মালদহের এক আদিবাসী দম্পতি নিজেদের একমাত্র সম্বল ১০ কাঠা চাষের জমি তৃণমূলের নেতাদের প্রতিশ্রুতিতে দিয়েছিলেন পিএইচই-কে জলের ট্যাঙ্ক বসানোর জন্যে, পরিবর্তে তাঁদের চাকরি দেওয়া হবে। কিন্তু সেই জমি অধিগ্রহণ করে জলের ট্যাঙ্কি বসানো হলেও চাকরি দেওয়া দেওয়া হয়েছে কোনও এক তৃণমূল কর্মীকে। অভিযোগ ঘিরে শোরগোল মালদহে।
  7. খেজুরি বিধানসভা এলাকার বীরবন্দ বাজার সংলগ্ন বাসুলি মন্দিরের সামনে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডারের প্রচার ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের।
  8. হঠাৎ মতুয়া ঠাকুবাড়িতে হাজির তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করলেন তিনি। তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে বলে দাবি করেছেন মুকুটমণি। কিন্তু এই দাবি নস্যাৎ করে দিয়েছেন মধুপর্ণা। মুকুটমণির ফুল বদল নিয়ে শুরু হয়েছে জল্পনা।
  9. শনিবার সন্ধ্যায় দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট নামল কলকাতায়। যুদ্ধ শুরুর পরে এই প্রথম।
  10. ইরানি সেনার ঘাঁটি, পরমাণু কেন্দ্রে, অস্ত্রাগারের পর  টার্গেট তেলের ডিপো। তেহরানে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন ইরানের রাজধানীর গভর্নর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*