গ্যাসের দাম, আন্তর্জাতিক নারী দিবসে “রাষ্ট্রপতি “(!) কে নিয়ে অভিনব প্রতিবাদ মহিলা কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : 
আন্তর্জাতিক নারী দিবসে গার্হস্থ্য গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি র প্রতিবাদে কলকাতার পথে খোদ “রাষ্ট্রপতি”!! এমনই অভিনব প্রতিবাদে আজ মুখর হোল কলেজ স্ট্রিট এলাকা।
মধ্য ও বড়বাজার মহিলা কংগ্রেস ও দলের শ্রমিক সংগঠন, সেবাদলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সেখানে রাষ্ট্রপতির প্রতীকি রূপে কংগ্রেস কর্মী অনিমা বালা কে দেখা গেছে। তিনি কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই মহিলাদের দুরবস্থা নিয়ে বার্তা দেন। লম্বা হাতা সাদা ব্লাউজ, চওড়া লাল পাড় সাদা শাড়ি তে শোভিত অনিমা বালার সঙ্গে রাষ্ট্র পতির চেহারার মিল দেখে অনেকে অবাক হয়ে এই প্রতিবাদ মিছিল প্রত্যক্ষ করেন। তিনি বলেন, উজ্জ্বলা যোজনায় কম দামে গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এর দাম বাড়ছে। প্রান্তিক গরিব মানুষ কি করে তা কিনবেন! সরকারের অবিলম্বে পদক্ষেপ করা দরকার।
মহিলা কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রাবন্তী সিংহ সহ বিশিষ্ট নেত্রী, কর্মী সমর্থকরা এতে অংশ নেন।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পৃথকভাবে বলেন, রাজ্য সরকার চাইলে ভর্তুকি দিয়ে গ্যাসের দাম কমাতে পারে। মুখ্যমন্ত্রী কেন তা করছেন না তিনি প্রশ্ন তোলেন।
গতকাল সি পি এমের পক্ষে কলকাতা সহ সারা রাজ্যে গ্যাসের দাম বৃদ্ধি র প্রতিবাদ দেখানো হয়। সিপিএমের তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি কাগজ জ্বেলে প্রতিবাদ দেখান।
এক লপ্তে সিলিন্ডার প্রতি ৬০ টাকা দাম বৃদ্ধির প্রতিবাদে আমজনতা ক্ষুব্ধ।
আজও বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রতিবাদ হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*