বিধানসভা নির্বাচনের আগে আচমকা চিকিৎসকদের পদোন্নতি নিয়ে প্রশ্ন ক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক :  বিধানসভা নির্বাচনের আগে আচমকা ১২ জন চিকিৎসকের পদোন্নতি নিয়ে সরকারি চিকিৎসক মহলে ব্যাপক বিস্ময় দেখা দিয়েছে। রীতি অনুযায়ী রাজ্যে বছরে দুবার মেডিকেল শিক্ষায় সাক্ষাৎকার নিয়ে পদোন্নতির নির্দেশনামা জারি করা হয়। দীর্ঘদিন পর তিন মাস আগে এই নির্দেশনামা জারি হয়ে ও স্বাস্থ্য ভবনের কোন সক্রিয় তা ছিল না বলে অভিযোগ। এমনকি কাট অফ ডেট ৩১ ডিসেম্বর এর বদলে ৩১ অক্টোবর করার জন্য চিকিৎসকদের দাবি শোনা হয়নি।
সূত্রের খবর, আচমকাই রেডিওডায়াগনসিস ও অপথালমোলজি বিভাগে সাক্ষাৎকার নিয়ে ১২ জন চিকিৎসককে পদোন্নতি দেওয়ার নির্দেশনামা জারি হওয়ায় চিকিৎসক মহলে প্রশ্ন উঠেছে। সরকারি চিকিৎসকদের সংগঠন
এ এইচ এস ডি-র প্রাক্তন সাধারণ সম্পাদক ডাঃ মানস গুমটা একে চূড়ান্ত স্বেচ্ছাচারিতা, অন্যায় বলে মন্তব্য করেছেন।
সম্প্রতি কাউন্সিলিং না করে প্রায় এক হাজার সিনিয়র রেসিডেন্ট নিয়োগ হোল, আবার এই পদোন্নতি, যা নিয়ে চিকিৎসক মহলে ফের ক্ষোভের আগুন জ্বলে উঠবে বলে তাঁরা মনে করেন।
সূত্রের খবর, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে অনেকে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*