রাজ্যে ২ দফায় ভোটের দাবি বিরোধী বিজেপি ও বামেদের, কংগ্রেস এক দফায় ভোট চায়

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে দু-দফায় ভোটের পক্ষে সওয়াল করলো বিরোধী বিজেপি ও বামফ্রন্ট। কংগ্রেস চায় এক দফায় ভোট হোক। আজ কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ দফায় দফায় রাজনৈতিক দলগুলির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন।
সেখানে বিরোধী বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট পৃথকভাবে এই দাবি করেন।
সুত্রের খবর, বিরোধীরা মনে করেন, দফা বেশি হলে শাসক দলের লাভ। রাজ্যে ইতিমধ্যেই আসা কেন্দ্রীয় বাহিনীকে সব ক্ষেত্রে যাতে কাজে লাগানো যায় তাঁরা তাই চান।
বৈঠকের পর কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, রাজ্যে এক দফায় নির্বাচন হলেই তাঁরা সব থেকে খুশি হবেন।

তবে নির্বাচন যাতে শান্তি পূর্ণ হয় তা সি ই সি কেই নিশ্চিত করার জন্য তিনি আর্জি জানিয়েছেন। কিন্তু যদি এক দফা ভোটেও তাঁরা হিংসা, অশান্তি আটকাতে না পারেন, তবে তাঁরা এতে রাজী নন।
বিজেপি প্রতিনিধিরা জ্ঞানেশ কুমারের আঙুল কাটা নিয়ে টিএমসি সাংসদের বক্তব্য নিয়ে ক্ষোভের কথা সিইসি কে জানিয়েছেন।
জ্ঞানেশ কুমার তাঁদের জানান, এই আঙুল যেখানে ভোটের কালি লাগানো হয়, তা কারও ব্যক্তিগত নয়। দেশের ১৪০ কোটি মানুষের শক্তি, গণতন্ত্র আছে। বিজেপি নেতা শিশির বাজোরিয়া সহ নেতারা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়েও অভিযোগ জানিয়েছেন। এই বাহিনীকে বসিয়ে রাখা চলবে না বলে তাঁরা সিইসিকে সাফ জানান।
এই বৈঠকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও বলেন, নির্বাচন এক দফাতেই হলে ভাল, তবে দুই দফার বেশি না হয়।শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরা হিংসা ছড়াতে পারে বলে তাঁদের আশঙ্কা। রাজ্যে এসআইআরের কাজ নিয়ে ব্যাপক গলদের কথাও তাঁরা সিইসি-কে জানিয়েছেন। মহম্মদ সেলিম বলেন, রাজ্যের শাসক দলের বিএলও, আধিকারিকদেরও অনেকে এতে জড়িত ছিলেন।
সর্ষের মধ্যে যে কিছু ভূত ছিল, তা কমিশনও স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, কিছু নয়, সবটাই ভূত। এই সব দিয়ে কমিশন কিভাবে নিরপেক্ষ ভাবে ভোট করাবেন তাঁরা জানতে চান। তাঁরা কড়া ভাবে ভোট করাবেন বলে সিইসি তাঁদের আশ্বস্ত করেছেন বলে সেলিম জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*