- রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আলোচনা ও কূটনৈতিক উপায়ে পশ্চিম এশিয়ার সঙ্কটের সমাধান চায় ভারত।পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপরে সর্বক্ষণ নজর রাখছেন প্রধানমন্ত্রী।
- এস জয়শঙ্কর জানান, জ্বালানি সরবরাহ, জাহাজ চলাচলের রুট এবং বিশ্বব্যাপী বাণিজ্যে যুদ্ধের প্রভাব উদ্বেগজনক। সরকার এই পরিস্থিতিতে নজর রেখেছে এবং সম্ভাব্য প্রভাবও মূল্যায়ন করছে। তাঁর কথায়, ভারতের জাতীয় স্বার্থ – যার মধ্যে জ্বালানি নিরাপত্তা এবং ভারতীয় উপভোক্তাদের কল্যাণ সর্বাগ্রে অগ্রাধিকার পাবে।
- সাত জেলার ডিইও-দের তীব্র ভর্ৎসনা কমিশনের ফুল বেঞ্চের। কমিশনের তরফে বার্তা দিয়ে জ্ঞানেশ কুমার বলেছেন,‘কারও গাফিলতির দায় কমিশন নেবে না। সকলের কাজের ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। সবাই আমাদের নজরে। কী ভাবে গাইডলাইন ফলো করতে ব্যর্থ।’
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ‘জেলাশাসক হোক বা পুলিশ কমিশনার কাউকে রেয়াত করা হবে না। ভোটের সময়ে এত হিংসা কেন? সব রাজনৈতিক দল অভিযোগ জানিয়েছে। নির্বাচনের পরেও দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
- কারুরের জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় TVK প্রধান বিজয়কে ফের তলব সিবিআই-এর। মঙ্গলবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ।
- স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে নিয়ে আসা অপসারণ প্রস্তাব নিয়ে আলোচনা শুরুই হলো না লোকসভায়। বিরোধী বিক্ষোভে সারা দিনের জন্য মুলতুবি লোকসভা।
- দুর্নীতি মামলায় বিশেষ আদালতে জামিন পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই রায়ের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা করেছে সিবিআই।
- নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূল প্রতিনিধি দলের। তাঁদের অভিযোগ, ‘জ্ঞানেশ কুমার কারও কথা শুনতে চান না। নিজেই বলে যাচ্ছেন। আমরা কথা বললেই চিৎকার করছে। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি বলে কমিশনের রাগ হয়েছে।’
- সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, এক দফায় ভোট করতে হবে। খুব বেশি হলে ২ দফায়।
- রাজ্যে নার্কোটিক্স অ্যাডভাইজ়রি কমিটি নেই কেন? রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিষয়টি নিয়ে উত্তর দিতে গিয়ে ধমক খেতে হলো রাজ্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকে।
- সিউড়ির জেলা আদালতে দ্বিতীয় হুমকি মেল। তৎপর জেলা পুলিশ। বিভিন্ন এজলাসে তল্লাশি শুরু করেছে বম্ব ডিসপোজাল টিম।
- মালদার চাঁচল ২ ব্লকের মালতিপুর ফুটবল মাঠে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে জলাশয় ভরাটের অভিযোগ।
- শহিদ মাতঙ্গিনী ব্লকের রামতারক হাট এলাকায় সোয়াদিঘি খালের পাড়ের উপর ছিল একাধিক দোকান। দীর্ঘদিন পরে শুরু হয়েছিল খাল সংস্কারের কাজ। এর পরে আচমকা ধসে পড়ে প্রায় ৬০ থেকে ৭০টি দোকান।
- টি-২০ বিশ্বকাপে ইন্ডিয়া জয়ী হওয়ার পর উচ্ছ্বাসে শব্দবাজি ফাটানোর অপরাধে এক যুবককে ইট দিয়ে মেরে নাক ফাটিয়ে দিল এক ব্যক্তি। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর সিটি সেন্টার অঞ্চলের গোষ্টপাল সরণিতে।
- ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

Be the first to comment