ওমানে যুদ্ধের বলি ২ ভারতীয়, আহত ১০, উদ্বেগে দেশ, সরকারও

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্য প্রাচ্যে যুদ্ধের বলি হলেন দুই ভারতীয়। আহত হয়েছেন আরও দশ জন। যা নিয়ে উদ্বিগ্ন ভারত। সূত্রের খবর ওমানের সোহার শহরে শিল্প এলাকায় ড্রোন হামলায় তাঁরা প্রাণ হারিয়েছেন।
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন এই খবরের সত্যতা স্বীকার করেন। ওখানে আহত আরও ১১ জনের মধ্যে ১০ জনই ভারতীয় বলে জানান। তাঁদের মধ্যে পাঁচ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে কারও আঘাত গুরুতর নয়।
ভারত এই বিষয়ে ওই দেশের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ রেখে চলছে।
বিদেশ দফতর সূত্রে খবর, ভারত বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।
প্রধানমন্ত্রী গত কাল ও ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন।
অন্যদিকে যুদ্ধের আঁচ বেড়েই চলেছে। মার্কিন -ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে ইরানও।
উপসাগরীয় এলাকায় প্রায় তেইশ হাজার ভারতীয় বিভিন্ন জাহাজে কাজ করেন।
দেশে গ্যাস, পেট্রল ইত্যাদি পণ্যের কোন অসুবিধা নেই বলে কেন্দ্রীয় সরকারের দাবি।
রান্নার গ্যাস নিয়ে আতঙ্ক না ছড়াতে বলেছে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*