রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী রাজ্যে সর্বোচ্চ মাত্রার বিভাজনের রাজনীতি করছেন বলে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
রাজ্যে তাঁদের পরিবর্তন যাত্রায় বিভিন্ন এলাকায় হামলা হলেও তা সফল বলে দাবি তাঁর।
গত ১ মার্চ ও ২ মার্চ মোট ৯টি বড় জনসভা হয়। ৫ হাজার কিমির এই যাত্রায় ১০ লক্ষর বেশি মানুষ এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন।
শমীক ভট্টাচার্যর দাবি, তাঁরা একই দিনে দুর্গাপুজো, মহরমের মিছিল নিশ্চিত করবেন। এটাই দেশের সংস্কৃতি।
টিএমসি এলপিজি নিয়েও রাজনীতি করছে বলে অভিযোগ তাঁর।
এই রাজ্য টিএমসি-র অপশাসনে বারুদের স্তুপের ওপর আছে বলে উদ্বেগ ব্যক্ত করেন। ক্রুড বোমা বিস্ফোরণে ইতিমধ্যে ১২ জনের বেশি শিশু প্রাণ হারিয়েছে।
দীর্ঘ সাংবাদিক বৈঠকে তিনি রাষ্ট্রপতিকে সরকারের অপমান, আলু চাষীর আত্মহত্যা, কৃষকদের দুরবস্থা ইত্যাদি তুলে ধরেন।

Be the first to comment