রোজদিন ডেস্ক : কংগ্রেসকে দেশের বেশির ভাগ রাজ্যই প্রত্যাখ্যান করেছে। শিক্ষা দিয়েছে। একের পর এক নির্বাচনে পরাজিত হচ্ছে কংগ্রেস। এখন তাদের একমাত্র কাজ দেশের কুৎসা করা। আজ অসমে এই সব বলে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটমুখি অসমে একগুচ্ছ প্রকল্পের ডালি নিয়ে গেছেন তিনি। বলেন, এখানকার মানুষ কংগ্রেসকে বিতাড়িত করেছে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্বেই প্রভাব ফেলেছে। তাঁদের সরকার নাগরিকদের যাতে কোন অসুবিধা না হয় তার চেষ্টা করছে। এই কঠিন পরিস্থিতিতে কংগ্রেস দায়িত্বশীল ভূমিকা নেবে বলে তাঁরা ভেবেছিলেন। কিন্তু এই দল সব সময় দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি তোপ দাগেন। বলেন, ওরা শুধু তাঁকেই আক্রমণ করছে। পৃথিবীর যে সব শক্তি ভারতের উন্নয়ন হজম করতে পারছে না, কংগ্রেস তাদের হাতের পুতুল হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
দিল্লি র এ আই সম্মেলনে ও কংগ্রেস বিশ্বের কাছে দেশের মর্যাদা হানি করেছে বলে প্রধানমন্ত্রী বিষোদগার করেন।
পুরো উত্তর পূর্বেই নিজেদের দোষে এই দল বিতাড়িত।
পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এখানে যত কম পড়ে তাঁরা চেষ্টা করছেন, কংগ্রেস এতে বাধা দিচ্ছে বলে তাঁর দাবি।

Be the first to comment